আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে সনাতন ধর্মীয় বিশেষ সম্মেলন অনুষ্টিত

আলাল আহমদ রিপন.কমলগঞ্জ. প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান সংলগ্ন দুর্গামন্দিরের পাশে কেন্দ্রীয় মাঠে রোববার (১৯ নভেম্বর) বিকালে সাড়ে ৩টায় সনাতন ধর্ম সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট এর আয়োজনে ইসকন বাংলাদেশ এর সহ সভাপতি ও সিলেট ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান।সিলেট ইসকন বাংলাদেশ ইউথ এর সাধারণ সম্পাদক দেবব্রত নিতাই দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, ধর্মীয় ইসকনের অন্যতম জি.বি.সি, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ (শ্রী ধাম মায়াপুর, ভারত), শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ (উজ্জ্বয়নী, ভারত), শ্রীপাদ্ নাড়ু গোপাল দাস কীর্তনিয়া ( শ্রী ধাম মায়াপুর,ভারত), শ্র্রীপাদ্ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ( যুগ্ন সাধারন সম্পাদক, ইসকন,বাংলাদেশ), শ্রী রতেন্ডশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে রাষ্ট্রীয় এবং ভারত-বাংলাদেশ এর ধর্মীয় অতিথিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সম্মেলনের আগত ভক্তবৃন্দকে মহা প্রসাদ খাওয়ার জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা করেন। সকাল ৭ ঘটিকার সময় দর্শন আরতি ও গুরু পূজার মধ্য দিয়ে অনুষ্টান সূচির প্রথম পর্ব শুরু হয়। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত পাঠ, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা ও হরিনাম সংকীর্তন, দুপুর ২ ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ।এছাড়া বৈদিক নৃত্যানুষ্টান পরিবেশন করবেন জাগ্রত ছাত্র সমাজ ইসকন, সিলেট এবং বৈদিক নাটক পরিবেশন করেন ইসকন সিলেট। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।