আজ-  ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে একদিনে জালে আটকে পড়া অজগর ও বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার «» কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার «» আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ। «» মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক-৪ «» মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন «» কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা «» কমলগঞ্জ পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিকরূপে গড়তে চান জামায়াত মেয়র প্রার্থী সৈয়দ কয়ছর «» অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ?

শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক

দুরুদ আহমেদ, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (৬৭) গত রোববার সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২কন্যা ও ১পূত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার বিকাল পৌনে ৫টায় মরহুমের নামাজের জানাযা শেষে আধকানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনসহ অর্ধসহ¯্রাধিক মানুষ মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, মো: আব্দুল মতিন এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।