আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া পরিচালনা, একাধিক ভুয়া জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে টনি হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক টনি উপজেলার উথরাইল দক্ষিণপাড়ার ফেরদৌস প্রামাণিকের ছেলে। গত সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার উধরাইল দক্ষিণপাড়া এলাকায় টনি হোসেন নিজ বাড়িতে অবস্থান করে একাধিক জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার, ওয়েবসাইট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আইনবহির্ভত ই-লেনদেন পরিচালনা করছেন। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টনি হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি পরীক্ষা করে একাধিক জিমেইল আইডি ও অনলাইন জুয়ার সাইটে একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাব ইন্সপেক্টর ফেরদৌস হোসেন বলেন, জব্দ করা মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অপর জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।