আজ-  ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ৪টা পযন্ত উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালক কমিটির সভাপতি  মিনহাজুল আবেদীন মিলন, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোস্তফা মাহাবুব লিটন ও যুগ্ম আহবায়ক রিপন সরদার যৌথভাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, শ্রমিক দলের নেতা    শামছুদ্দীন উদ্দিন গল্টু, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন প্রমুখ। নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ গ্রহণ করেন। সভাপতি পদে মুকুল হোসেন চেয়ার মার্কা ১৫৭ ভোট, সহ-সভাপতি পদে মানিক হোসেন দেয়াল ঘড়ি মার্কা ১২৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে ইলাম হোসেন মাছ মার্কা ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে নব-নির্বাচিত কমিটির সভাপতি মুকুল হোসেন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনের উন্নয়ন ও গতিশীলতার বৃদ্ধি জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।