আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক

বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে সোলায়মান আলী (৬০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমতখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলায়মান আলী সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়া মহল্লার মৃত ওসমান আলীর ছেলে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জানা যায়, এদিন রাতে সোলায়মান আলী অটোরিকশা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে সান্তাহার শহরের দিকে আসছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সোলায়মান বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। পরে অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায় তারা। সোলায়মানের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।