আজ-  ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজার ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

দুরুদ আহমেদ,মৌলভীবাজার রাজনগর উপজেলার ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে সোমবার (২০ নভেম্বর) ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, বিদেশী প্রসাধনীর নামে নিজেরা ইচ্ছামত দামে প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে, উপজেলা পরিষদের সামনে, মেসার্স রাজু এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, বিদেশী প্রসাধনীর নামে নিজেরা ইচ্ছামত দামে প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সেন্ট্রল রোড, রাজনগর, নাফিসা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা , নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তির্ণ ময়দা রাখার দায়ে সেন্ট্রল রোড, রাজনগর, মেসার্স সাজ্জাদ ষ্টেশনারী স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। সহযোগীতা ছিলেন রাজনগর উপজেলার সেনিটারী ইন্সপেক্টর মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা জনাব ফনিভ’ষদেব এবং রাজনগর থানার পুলিশ ফোর্স।