আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা «» কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন ব্যবহার করার অপরাধে সালমান অটোমেটিক রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অটোমেটিক রাইস মিলে চাল মোড়কজাতকরণের ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন (প্লাস্টিক) ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে চাল মোড়কজাতকরণে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।