আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

 (বগুড়া) প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গ্রামীণ সড়ক ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি র আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আদমদীঘি-গোড়গ্রাম সড়কের ৭৮০ মিটার সড়ক ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় গোড়গ্রাম সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই কাজের উদ্বোধন করা হয়। আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে গোড়গ্রাম পর্যন্ত ৭৮০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ৯৩ হাজার ৭৬৬ টাকা। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোত্তালেব, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আবু তালেব দুলাল, আকবর খান, দুলাল হোসেন, আব্দুল মতিন, মাসুদ রানা, মোকলেছার রহমান, লোকমান আলী বাবু, আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা প্রমুখ।