আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজি চালক মোছব্বির মিয়া (২০) হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামসাদ বেগম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের বশির আহমদের ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া এবং চমজক লতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন। এ ছাড়া পলাতক অবস্থায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু এবং কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে সিএনজি চালক মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বের হন। তাঁর গাড়ির নম্বর ছিল মৌলভীবাজার-থ-১১-১২৬০। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ থানাধীন শমশেরনগরের পি অ্যান্ড এস ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনীর আওতাধীন আকাশী বাগানে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে মরদেহটি সিএনজি চালক মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় সিএনজির মালিক ও রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত এরশাদ খানের ছেলে ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা (মামলা নং- ০৬, তারিখ : ১৮/০৯/২০০৮ইং) দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক।