আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি)

বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (২৪) নামে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পার্শ্বে সাহেবপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিল্পা উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন শিল্পা। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।