আজ-  ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ

নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কোথাও নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যাতে হোটেল, মোটেল বা রিসোর্টে অবস্থান করতে না পারে, সে বিষয়ে মালিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সোমবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পুলিশ সুপার বলেন, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়াসহ জেলার সব উপজেলার হোটেল-রিসোর্ট মালিকদের অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ব্যক্তি যাতে এসব প্রতিষ্ঠানে আশ্রয় বা অবস্থানের সুযোগ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। সভায় হোটেল, মোটেল ও রিসোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।