সৈয়দ ছায়েদ আহমদ
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-১২২৩)-এর শ্রীমঙ্গল থানা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক পদে মো. মিছির আলী এবং কার্যকরী সভাপতি পদে মো. তাজু নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চেয়ার প্রতীকে ১ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দুলাল হোসেন দুলাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ছাতা প্রতীকে ২০৬ ভোট এবং মো. শামীম হাসান টুলু আনারস প্রতীকে ২১০ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মিছির আলী। এ পদে ফুটবল প্রতীকে মো. ইছুব মিয়া ৪৬৩, মই প্রতীকে মো. আমজাদ আলী ১৭৯, বাইক প্রতীকে অর্জুন দাস ১৭৮ এবং আম প্রতীকে কাজী শাহজাহান ১২ ভোট পেয়েছেন।
এ ছাড়া কার্যকরী সভাপতি পদে মো. তাজু ৮২৩, সহসভাপতি পদে মো. ইকবাল হোসেন ৫৫৫, যুগ্ম সম্পাদক পদে মো. মাসুম মিয়া ৫০৫ ও মো. আল-আমিন ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো. আহাদ মিয়া ৫৪৪, সহসাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম ৪৬৪, দপ্তর সম্পাদক পদে মো. চয়ন মিয়া ৭১৪, প্রচার সম্পাদক পদে মো. সুহেল মিয়া ৬২৪ এবং লাইন সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম জুবায়েদ ৫৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. সালাম মিয়া ৬৪৬, মো. শামীম ৪৬৯ এবং জয়নাল মিয়া ৪২২ ভোট পেয়ে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রিসাইডিং অফিসার শাহ্ আলম দিপুর স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ১৬, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ • ৪ বার পঠিত






