আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

বড় দুর্নীতিবাজদের ধরতে পারছে না দুদক : মোহাম্মদ ফরাস উদ্দিন

দুর্নীতি দমন কমিশন (দুদক) বড় বড় দুর্নীতিবাজদের ধরতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ফরাস উদ্দিন বলেন, দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়। কিন্তু দুদক বড় বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি। তবে সমাজের বড় একটি অংশ দুর্নীতিবাজ হলে একা দুদকের পক্ষে সেটা দমন করাও সম্ভব নয়। দুর্নীতি ভালো কাজ নয়, তারপরও মানুষ এটি করছে। এজন্য আরও বেশি সচেতনতা বাড়ানো উচিত।

তিনি আরও বলেন, ‘২০০৮-০৯ সালে বাজেটের আকার ছিলো ৯৯ হাজার কোটি টাকা আর এখন সাড়ে ৪ লাখ কোটি টাকা। এখানেই বুঝতে হবে, আমাদের উন্নয়ন হচ্ছে। অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ে লুটপাট হচ্ছে। এ বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আরও বেশি তদন্ত করা দরকার। তবে আশঙ্কার কথা হচ্ছে, গত ১১ বছরে বাংলাদেশ থেকে ৬৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৩ সালে ৫৬ বিলিয়ন ডলার ও ২০০৯ সালে ৯ বিলিয়ন ডলার। কাজেই দুদককে আরও বেশি শক্তিশালী হতে হবে’।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সভার সভাপতি দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘উন্নয়ন ও দুর্নীতি যমজ ভাই। তাই এটি একইসঙ্গে চলতে থাকে। তবে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দুর্নীতির লাগাম টেনে ধরা। এজন্য এমন কিছু করতে চাই না, যা শুরু করে শেষ করতে পারবো না। তাই মামলায় জয়লাভ করা যায়, এমন মামলাগুলোই এখন শুধু আমরা করে থাকি। তবে মামলার হার কমলেও তদন্তের গুণগত মান বেড়েছে’।

তিনি আরও বলেন, ‘আমরা এখনো জনগণের আস্থা তৈরি করতে পারিনি। অনেক বড় দুর্নীতিবাজের কাছে যেতে পারিনি। তবে আমাদের কিন্তু সাহস আছে। এজন্য সমাজের পরিবেশ ও পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। দুদকের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে’।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দুদকের সচিব শামসুল আরেফিন, কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, ড. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।

সকালে সকল কর্মকর্তা-কমর্চারীকে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।