আজ-  ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বকাপ ফুটবল ২০২৬ «» Bangladesh Caterers Association Engages MPs on Future of Britain’s Curry Industry «» মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  «» হত্যার পর বিক্রি করা হয়েছিল রাকার দুল পুলিশের অভিযানে উদ্ধার গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী «» মৌলভীবাজাের ১,৭১৪িট অিভযােন ৪৩২িট মাদক মামলা : ৪৯৪ জন ব্যিক্ত েগ্রফতার «» সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ «» সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫ «» শ্রীমঙ্গল সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা নিহত রাকামনির পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিলেন  আসক ফাউন্ডেশন  «» কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার। 

রাজনগরে কনেবউ মৃত্যু- বরের পিতা গ্রেফতার

মৌলভীবাজারঃ রাজনগরে বিয়ের ১২ দিন আগে সপ্ন ভঙ্গ হওয়ায় যুবতীর মৃত্যু \ আত্মহত্যার প্ররাচনায় সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউপির বলিয়ারভার গ্রামের চেরাখ বখত (৫২)কে গতকাল সন্ধা ৭টায় আটক করেছে রাজনগর থানার পুলিশ। আজ ২০ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। রাজনগর থানার এসআই জিয়াউল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে বলেন- চেরাগ বখতের বিরুদ্ধে আন্তহত্যায় প্ররোচরনায় অপরাধে (ধারাঃ ৩০৬/৩৪ ) থানায় মামলা ছিল। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে- বিয়ের স্বপ্ন ভঙ্গ যুবতী রেহেনার বিয়ে আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের চেরাগ বখত এর পুত্র রিপন বখত (২৮) এর সাথে বিয়ের দিন তারিখ ধার্য ছিল। বিয়েতে আত্মীয়-স্বজনদের দাওয়াত, খাবারের জন্য গরু-ছাগল, কাঠ-ফালৎসহ যাবতীয় মালামাল ও কমিউনিটি সেন্টার বুকিং করা সম্পন্ন হয়। গত ১৫ নভেম্বর বরের পিতা চেরাগ বখত, চাচা সিতার বখত, কুটি ও তাদের নিকট আত্মীয় মিরপুর গ্রামের আব্দুর রকিব এ বিয়ে হবেনা বলে সাফ জানিয়ে দেন। এ ঘটনায় যুবতী রেহেনা মর্মাহত হয়ে গত ১৬ নভেম্বর বিকাল ৫টায় গলায় ওড়না পেছিয়ে পরিবারের অজান্তে অভিমান করে আত্মহত্যা করে। মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস সদর হাসপাতালে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে গত ১৭ নভেম্বর লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গত ১৮ নভেম্বর দিনমজুর গফ্ফার মিয়া রাজনগর থানায় বাদী হয়ে মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউপির বলিয়ারভার গ্রামের নব বর রিপন বখত (২৮), যৌতুকলোভী শশুর চেরাখ বখত (৫২)সহ আরো ২/৩জনকে আসামী করে (মামলা নং- ১২, তারিখঃ ১৮/১১/২০১৭ইং, ধারা-৩০৬) দায়ের করেন।