আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারে বিদ্যালয়ের শিক্ষক সুজিত বাবুর মৃত্যুতে শোক প্রকাশ

lমৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুজিত বাবু (৬৫) পরলোক গমন করেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টায় সিলেট রাকিব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। উল্লেখ্য গত রোববার (১৯ নভেম্বর) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কে একটি দ্রুতগামী টমটম ধাক্কা দিলে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন। ওনার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন,মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: ফজলুর রহমান,সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারন সম্পাক মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সহ সভাপতি অ্যাডভোকেট রাধা পদ দেব সজল,জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ,সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন,টিভি জানালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত,পৌরসভা স্কুলের শিক্ষকবৃন্দ, নবীন ও প্রবীন ছাত্রসহ মৌলভীবাজার প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ। বিকাল ৪টায় পৌরশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।