আজ-  ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বকাপ ফুটবল ২০২৬ «» Bangladesh Caterers Association Engages MPs on Future of Britain’s Curry Industry «» মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  «» হত্যার পর বিক্রি করা হয়েছিল রাকার দুল পুলিশের অভিযানে উদ্ধার গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী «» মৌলভীবাজাের ১,৭১৪িট অিভযােন ৪৩২িট মাদক মামলা : ৪৯৪ জন ব্যিক্ত েগ্রফতার «» সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ «» সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫ «» শ্রীমঙ্গল সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা নিহত রাকামনির পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিলেন  আসক ফাউন্ডেশন  «» কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার। 

মৌলভীবাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

দুরুদ আহমেদ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতন গ্রামের ব্যবসায়ী খছরু মিয়ার বাড়িতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম আহত হয়েছেন। আহত নজরুল ইসলাম মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খসরু মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, ৮/১০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত তালা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। একপর্যায়ে তারা বাড়ির কেয়ারটেকার নজরুলের মাথায় কোপ দেয়। এরপর তারা ৮ভরি সোনা গহনা,নগদ ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার এ এস আই শিলা বেগম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এ সংবাদ লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।