আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনা মৌলভীবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু ঃ নুরজাহান প্রাইভেট হাসপাতাল পরিচালকের গণমাধ্যমে মিথ্যা বিজ্ঞপ্তি

দুরুদ আহমেদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় নুরজাহান প্রাইভেট হাসপাতালের পরিচালক মোঃ তোয়াহিদ মিয়া গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতিবাদ বিজ্ঞপ্তি পাটিয়েছেন। গত ২৭ নভেম্বর এক বার্তায় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতি উদ্দেশ্যপ্রণেদিত ভাবে বিষেদাগার করে তার ক্ষোভের বহিঃ প্রকাশ করেন। উল্লে¬খিত প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন। যা অনলাইন, প্রিন্ট ও বেসরকারী কোন টেলিভিশনে ও প্রকাশ হয়েছে বলে আমাদের জানা নেই। সেটা এ রকম, ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনা। তিনি বিজ্ঞপ্তির একাংশে উল্লেখ করেন, রোগীর পছন্দমতে সার্জন দিয়ে অপারেশন করানো হয়। তবে কি নূরজাহান (প্রাঃ) হাসপাতালে নির্দিষ্ট কোন বিশেষজ্ঞ সার্জন নেই ? তাছাড়া অপারেশনের ৩ ঘন্টা পর্যন্ত রোগীর শারীরিক অবস্থা কেমন ছিলো, তা কি স্বজনরা জানতো ? যখন রোগীর অবস্থার অবনতি হলো তখন রোগীকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হলো কিডনী বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। প্রকৃত পক্ষে, গত ২৬ নভেম্বর সকালে নুরজাহান প্রাইভেট হাসপতালের পরিচালক, রোগীর স্বজন, উপস্থিত স্থানীয় এলাকাবাসী, মডেল থানার পুলিশের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রচার হয়েছে। প্রকাশিত সংবাদের কোন অংশে উল্লে¬খ হয়নি যে, “নূরজাহান প্রাইভেট হাসপাতালে” রোগী মারা গেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিবাদ বিজ্ঞপ্তির কোন মিল নেই। এতে প্রমানিত হয়, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বিদ্যমান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। উল্লেখ- মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে গত ২৬ নভেম্বর ভোর রাতে ভুল চিকিৎসায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহরকোনা গ্রামের সিন্টু পালের স্ত্রী পপী রানী পাল (১৯) নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় নুরজাহান প্রাইভেট হাসপাতালের পরিচালক মোঃ তোহাহিদ মিয়াকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্তান সম্ভাব্য পপী রানী পালকে নুরজাহান প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তপক্ষ ও কর্তব্যরত ডাক্তার ফারজানা হক পর্ণা অস্ত্রোপাচারের জন্য বলেন। তারপর থেকেই রোগীর (নুরজাহান প্রাইভেট হাসপাতাল রেজিঃ নং- ১৫১৭৩, কেবিন নং-৪০১) প্রচুর ব্লিডিং শুরু হয় এবং প্রশ্রাব বন্দ হয়ে যায়। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজারে রোগীর ভুল অপারেশনের কথা উল্লেখ করে সূচনীয় অবস্থায় ঢাকায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেখান থেকে রোগীর স্বজনরা সিলেট পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে ২৬ নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে পপী রানী পাল (১৯) মৃত্যুবরণ করেন। সকালে রোগীর আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করলে পুলিশ এসে হাসপাতালের পরিচালক তোয়াহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গুমাধ্যমে প্রচার করা হয়।