আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা: লেবার পার্টির মিছিল পুর্ব সমাবেশে ডাঃ ইরান

চাল, পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দফায় দফায় বিদ্যুতের মুল্যবৃদ্ধিতে জনগন দিশেহারা মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার জনগনকে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে। সরকারের ছত্রছায়ায় অসাধু কালোবাজারী সিন্ডিকেট জনগনকে জিম্মি করে দ্রব্যমুল্য বাড়িয়ে দিয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে চরম ভাবে ব্যর্থ হয়েছে। ১০ টাকার চাল আজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পিয়াজের মুল্য ১০০ টাকা হয়েছে। এমন ক্রান্তিকালে বিদ্যুতের মুল্যবৃদ্ধিতে জনমনে চরম হতাশা বিরাজ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কমেনি। কুইক রেন্টাল প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। ২০১০ সাল থেকে সরকার গ্রাহক পর্যায়ে ৮ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে দ্রব্যমুল্য পাগলা ঘোড়ার ন্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের খেসারত দিচ্ছে জনগন। বাড়ীভাড়া ও গাড়ীভাড়া নিয়ন্ত্রনহীন থাকায় জনদুর্ভোগ চরমে পর্যায়ে এসেছে। সিটি কর্পোরেশনের ভ্রান্ত নীতি ও লুটপাটের পরিকল্পনা হিসাবে হোল্ডিংট্যাক্স বৃদ্ধি করায় বাড়ীভাড়া নিয়ে নতুন আতঙ্কে আছে নগরবাসী। তাই দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে টিসিবিকে কার্যকর করতে হবে। বাড়ী ভাড়া নিয়ন্ত্রনে বাড়ীভাড়া নিয়ন্ত্রন আইন ১৯৯৫ কার্যকর করতে হবে। তিনি আজ (সোমবার) বেলা ১১ টায় পল্টনমোড়ে চাল, পিয়াজসহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ ও বিদ্যুতের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবীতে মিছিলপুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঢাকা দক্ষিন লেবার পার্টির আহবায়ক মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম সালাউদ্দিনের পরিচলনায় সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক রহমান, জহুরুল হক চৌধুরী, যুগ্ম-মহাসচিব উম্মে হাবিবা রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, হুমাউন কবির, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থসম্পাদক আল আমিন, কেন্দ্রীয় সদস্য আশরাফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান রুম্মান, ছাত্রমিশন সাধারন সম্পাদক সালমান খান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ মিলন প্রমুখ।
সূত্র নিউজ অর্গান