আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

কমলগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা \ ডাকাতদলের হামলায় ৩ জন আহত -এক ডাকাত আটক 

কমলগঞ্জ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সাবেক ইউপি সদস্যের বাড়ীতে গভীর রাতে পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা করেছে সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল। বাড়ির লোকজন ডাকাতদের ধরতে গিয়ে ডাকাত দলের ধারালো দা ও লোহার রডের হামলায় দুই সহোদরসহ এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। ডাকাতদের আক্রমনে তিন ভাই গুরুতর আহত হয়েছেন। এক ডাকাতকে আটকিয়ে রাখতে পারলেও বিক্ষুদ্ধ এলাকাবাসী জেগে উঠলে বাকী ডাকাত সদস্যরা পালিয়ে যায়। বিক্ষুদ্ধ এলাকাবাসী গণধোলাই দিয়ে এক ডাকাতকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ ডাকাতের ব্যবহৃত অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে। গুরুতর আহত তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ডাকাতকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গত সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ডাকাতদ্বারা আক্রান্তরা জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আলীনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রামেশ্বরপুর গ্রামের আব্দুল গনি’র বাড়ীতে একদল ডাকাত প্রবেশ করে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। ডাকাতরা বিভিন্ন দলে ভাগ হয়ে গনি মিয়ার তিন ছেলের ঘরের দরজার সামনে অবস্থান নেয়। প্রথমে আব্দুল হাই ওরপে সাহিদ (৪৮) দরজা খোলামাত্র কয়েকজন ডাকাত তাকে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তিনি বুকে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। অন্যান্য ডাকাতরা তখন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রব ওরপে শামীম (৫২) ও আব্দুল আজিজ ওরপে ওহিদ (৩৫) এর ঘরের দরজা ভেংগে ভিতরে প্রবেশের চেষ্টা করে। বাঁধা দিলে ডাকাতদের হামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রব শামীমের ডান চোখ ও মাথায় এবং আব্দুল আজিজের বাম পায়ে আঘাত প্রাপ্ত হন। আহতদের চিৎকারে বিক্ষুদ্ধ এলাকাবাসী ছুটে আসতে থাকলে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে আটক করা হয়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আহত বাড়ির লোকজন হাসপাতালে প্রেরণ করেন। সাথে সাথে পুলিশি পাহারায় ধৃত আহত ডাকাতকেও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ডাকাতের ব্যবহৃত অস্ত্র ও একটি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করে বলে জানা গেছে। আটক ডাকাতের পরিচয় এখনও জানা যায়নি। কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান ডাকাতির চেষ্টা, এক অব: সেনা সদস্যসহ তার দুই আহত ও একজন ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আগে আহত ডাকাতের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। পরে তার নাম পরিচয় জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।