আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

অপরূপ সুন্দর ও সবুজের সমারোহ রূপসী শ্রীমঙ্গল

মু রিমন ইসলাম,

শ্রীমঙ্গল বেশির ভাগটা জুড়েই রয়েছে চা-বাগান।এখানে আপনি যে দিকে-ই তাকাবেন দুচোখ জুড়ে দেখবেন চায়ের বাগান।যা দেখলে দু’ চোখ জুড়ে যাবে।এক অপরূপ সুন্দর ও সবুজের সমারোহ রূপসী শ্রীমঙ্গল।যত দূর চোখ যায় কেবল সবুজের হাতছানি।চা বাগানের সারি সারি টিলা,আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে।চা বাগান মানেই রোমাঞ্চ ভরা ভালোবাসা।সবুজের চাদরে মোড়ানো চা বাগান যে কাউকে আকৃষ্ট করবে।বাংলাদেশে মোট ৭টি ভ্যালী রয়েছে এর মধ্যে সিলেট বিভাগে রয়েছে ৬টি।এই ভ্যালীতে মোট চা বাগানের সংখ্যা ১৩৮টি।শুধু শ্রীমঙ্গলে রয়েছে ৩৮টি চা বাগান।এ জন্য শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয়।এতো এতো চা বাগান,আপনি কোন বাগান দেখতে যাবেন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে।কারণ শ্রীমঙ্গলের পূর্বদিকে কিছূ অংশ হাওর ছাড়া পুরো উপজেলা জুড়ে শুধু চা বাগান।আপনি যখন মাইলের পর মাইল চা বাগানের ভিতর দিয়ে চলবেন তখন আপনার মনে হবে বিশ্বের সকল সৌন্দর্য্য যেন আপনার সামনে।চা বাগানের ঢ়ুকার পর মনে হবে ভিন্ন পরিবেশ।মনে হবে কোনো শিল্পী যেন মনের মাধুরী মিশিয়ে স্তরে স্তরে সবুজকে সাজিয়ে রেখেছে। চারপাশে কেবল সবুজের মেলা