আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সংস্কারের অভাবে সাতগাঁও রাস্তার বেহাল অবস্থা

মু রিমন ইসলাম,

মেরামতের অভাবে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনা থেকে বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা।প্রায় দেড় কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে খানা খন্দের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।সামান্য বৃষ্টি হলেই প্রচন্ড জলাবদ্ধতা সৃষ্টি হয় সড়কটিতে।এরই মধ্যে ভেঙে ছোটখাট কুয়ায় পরিণত হয়েছে সড়কটির বেশ কয়েকটি অংশ।ফলে এর বেশ কিছু অংশই এখন চলাচলের উপযোগী নয়।রাস্তার অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ছোট-খাটো গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন গুলোকে চলতে হচ্ছে হেলেদুলে।
এ রাস্তা দিয়ে প্রতিদিন রিকশা, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, সাইকেল, রশনী অটো রাইস মিল কোম্পানীর মালবাহী যানবাহন চলাচল করে।প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আগত যাত্রীরা চলাচল করছেন এই রাস্তা দিয়ে।এবং দুই টি হাই স্কুল,একটি মার্দাসা,ছাড়া ও কয়েক টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রা শিক্ষা প্রতিষ্টানে এই রাস্তা দিয়ে চলাচলা করেন।অতিদ্রæত রাস্তাটি পুনর্র্নিমাণ বা সংস্কার করার দাবি এলাকাবাসীর। সরেজমিন দেখা গেছে রাস্তাটিতে বেশ কয়েকটি বড়বড় গর্ত হয়ে আছে।বৃষ্টি হলেই গর্তসহ পুরো সড়কটির তলিয়ে যায়।পানি জমে থাকলে অনেকেই গর্তের গভীরতা বুঝে উঠতে পারেন না।ফলে হরহামেশাই এসব গর্তে পড়ে নাস্তানাবুদ হতে হচ্ছে গাড়ি চালকদের।যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।রাস্তার কারণে যানবাহন চলছে ঝিমিয়ে।
অনুসন্ধান কালে আরও দেখা গেছে,এই রাস্তা দিয়ে বালুর ট্রাক ও একটি রাইস মিলের ভারি যানবাহন চলাচলে সড়কেড় অবস্থা খুবই বেহাল। অনেক বছর,মনে হয় অনেক কাল ধরে সমস্যায়,ভোগান্তিতে নাগরিক জীবন দূর্বিসহ।কিছু শ্রেণীর মুখের কথা,মনে হয় আমাদের সমাজ নেতৃত্বশূন্য,কেউ নেই শোনার দেখার।নাম প্রকাশে অনিচ্ছুক এক জন জানান বালু বোঝাই বড় বড় ট্রাক চলাচল ও রশনী রাইস মিলের ধান ভর্তি বড় বড় ট্রাক রাস্তার এই বেহাল অবস্তা ঘটাচ্ছে। দীর্ঘ দিন যাব এই রাস্তা সংস্কার না করায় বাজারের রাস্তার করুণ দসা দেখা দিয়েছে।বাজারে আসা শাহ-জাহান জানান এই রাস্তা কি মানুষ চলাচলের উপযোগী দেখে বুঝা যায় না এই রাস্তা বেহালের কারণেই এক সময়কার জাঁকজমকপূর্ণ সাতগাঁও বাজার হারিয়ে যেতে বসেছে তার ঐতিহ্য ও জৌলুস।এই সব দেখার কি কেউ নেই।