আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হক আর নেই

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হক মারা গেছেন। ইন্নালিল্লাহি অইন্নাই লাহি রাজিউন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ৪টা ২৩ মিনিটে ইন্তেকাল করেন তিনি। এর আগে বেশ কয়েকবার অসুস্থ মেয়রের মৃত্যুর গুজব ওঠে। কিন্তু এবার সত্যি সত্যিই চলে গেলেন ঢাকার এই দাপুটে মেয়র। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশে থাকা তার আত্মীয়স্বজনরা লন্ডনে চলে গেছেন বলেও জানা গেছে। গত ৪ আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে নেওয়া হল ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক।
অসুস্থ বোধ করায় ৪ অগাস্ট লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।