আজ-  ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর «» বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা «» বগুড়ার সোনাতলায় পরিত্যক্ত সেচ মেশিন ঘর থেকে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার  «» বগুড়ায় এস্কেভেটরের ব্যাটারি জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা «» বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন «» তারেক রহমান যা বলেন তাই বাস্তবায়ন করেন—দেশের উন্নয়নে নতুন গতি এসেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» বগুড়ায় কলা বাগান থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার «» ইরানে মার্কিন হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের মানববন্ধন «» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

শ্রীমঙ্গল থেকে মু রিমন ইসলাম,

আজ ৬ ডিসেম্বর, শ্রীমঙ্গল মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে লড়াকু মুক্তিযোদ্ধারা লড়াই করে হানাদার বাহিনীকে শ্রীমঙ্গল থেকে হটিয়ে শত্রুমুক্ত করেছিল। তবে এর আগে হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে শ্রীমঙ্গল শহর ছেড়ে পালিয়েছিল পাক-হানাদার বাহিনী। তবে এই মুক্তির স্বাদ নিতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে চা বাগান ঘেরা এই জনপদের মানুষকে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর তৎকালীন সংসদ সদস্য আলতাফুর রহমান, কমান্ডার মানিক চৌধুরৗ ও ফরিদ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গলে গঠিত হয় মুক্তিবাহিনী। ২৩ মার্চ শ্রীমঙ্গল পৌরসভার সামনে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার রক্তাক্ত পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে ৬ ডিসেম্বর শহরের ভানুগাছ সড়ক দিয়ে আবারও পৌরসভা চত্বরে প্রবেশ করেন বীর মুক্তিযোদ্ধারা। সেখানে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে বিজয়ের উল্লাসে মেতে উঠেন তারা। উপজেলার সবচেয়ে বড় বধ্যভূমিটি রয়েছে সিন্ধুরখান ইউনিয়নে। স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সেদিন মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল এ অঞ্চলের নিরীহ চা শ্রমিকরা। মুক্তিযুদ্ধ চলাকালীন এক পর্যায়ে ৩০ এপ্রিল পাক-হানাদার বাহিনী নির্মমভাবে গণহত্যা চালায় তাদের উপর। যুদ্ধের ব্যাংকার বানানোর কথা বলে শহর সংলগ্ন ভাড়াউড়া চা বাগানে প্রবেশ করে সেখানে এক সঙ্গে ৫৪ জন চা শ্রমিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর গুলি চালায় পাক-বাহিনী। ভাড়াউড়া বধ্যভূমি স¤পর্কে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব বলেন, এখানে ১৯৭১ এ ৫৪ জন চা শ্রমিককে একসঙ্গে নিয়ে এসে পাক-হানাদার বাহিনী হত্যা করে অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছিল। এই বধ্যভূমির একটি স্মৃতিফলক আছে। শ্রীমঙ্গলে সকল বধ্যভুমিতে স্বৃতিস্তম্ভ করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশলী বরাবরে আবেদন জমা দেয়া হয়েছে।
কুমুদ রঞ্জন দেব আরো বলেন, আজ ৬ ডিসেম্বর আমরা শ্রীমঙ্গল মুক্ত দিবস পালন করব। ৬ ডিসেম্বরের এই দিনে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা সকালে শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমিতে পু¯প অর্পণ করব।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা মুক্ত দিবস উপলক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগ, যুব লীগ,ছাত্রলীগ সহ মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকল জনগণকে আওয়ামীলীগের পক্ষ থেকে দিবসটি পালনের জন্য আহ্বান করেছেন স্থানীয় আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠী।