আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

প্রধান প্রতিবেদক/ নগর সম্পাদক/ বার্তা সম্পাদক/ ব্যুরো প্রধান

বিষয়: টিআইবি আয়োজিত ‘দুর্নীতিবিরোধী আন্দোলনে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংলাপ ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৭ বিতরণ’ অনুষ্ঠানে প্রতিবেদক, ফটোসাংবাদিক/ক্যামেরা ইউনিট প্রেরণ প্রসঙ্গে।
প্রিয় মহোদয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি আগামী ৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, সকাল ১০.৩০টায় টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ের মেঘমালা সম্মেলন কক্ষ, (লেভেল-৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি # ০৫, রোড # ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯ এ ‘দুর্নীতিবিরোধী আন্দোলনে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংলাপ ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৭ বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ. টি. এম. শামসুল হুদা।
অনুষ্ঠানের শিরোনাম : দুর্নীতিবিরোধী আন্দোলনে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংলাপ ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৭ বিতরণ
অনুষ্ঠানেরতারিখ: ৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার সময় : সকাল ১০.৩০টা
স্থান : মেঘমালা সম্মেলন কক্ষ, টিআইবি, মাইডাস সেন্টার (লেভেল-৫), বাড়ি # ০৫, রোড # ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯
উক্ত অনুষ্ঠানের সংবাদ/চিত্র সংগ্রহ এবং প্রকাশ/স¤প্রচারের জন্য একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক/ ক্যামেরা ইউনিট প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
টিআইবি’র প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে,
রিজওয়ান-উল-আলম
পরিচালক – আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩০৬৫০১২