আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

শহর প্রতিনিধি: মৌলভীবাজার শহরে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাযায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০ সময় দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এঘটনাটি ঘটেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ছাত্রবাসের সামনে।পরে স্থানীয়রা আহতবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে সুলতান মোহাম্মদ শাহবাব (২৩), তিনি মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র। অপরজন সদর উপজেলার দুর্লবপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে মাহি আহমদ (১৮)। তিনি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। মৌলভীবাজার মডেল থানার এস আই মহসিন আহমদ দীপ্তনিউজ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন,ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করার দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।