আজ-  ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা «» কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান «» দুনিয়ার মজদুর এক হওচা শ্রমিক সংঘ «» মাওলানা মোশাহিদ আলী আজমী ছাহেব রহ একজন আর্দশবান শিক্ষক ও মানবিক মানুষ ছিলেন।  «» কমলগঞ্জে ছয়চিরি দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা মঙ্গলবার শুরু «» চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাঅবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক «» Move to Rehabilitate Bank Looters is Self-Defeating: TIB «» শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

টিআইবি সংবাদ বিজ্ঞপ্তি

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টিআইবি’র আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্্যাপন দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার কার্যকর প্রয়োগ ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহবান ঢাকা, ৯ ডিসেম্বর ২০১৭: জাতিসংঘ ঘোষিত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও টিআইবি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে মানববন্ধন, দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, দুর্নীতিবিরোধী মুট কোট ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে দুর্নীতিবিরোধী বার্তা সম্ববলিত টিভি বিজ্ঞাপন প্রচার উল্লেখযোগ্য। দুর্নীতি দমন কমিশন ও টিআইবি’র যৌথ উদ্যোগে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে দেশের ৬৪টি জেলায় সমন্বিতভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক) অঞ্চলে দুর্নীতিবিরোধী সেমিনার, সংলাপ, নাট্যপ্রদর্শনী, মেলা, মতবিনিময়সভাসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদ্্যাপিত হচ্ছে।
আজ সকাল ১০.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে এক দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়েরসহ টিআইবি সদস্য ও কর্মীবৃন্দ, টিআইবি’র অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য ও সমমনা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশের দুর্নীতিবিরোধী অবস্থানকে আরো সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের বিবেচনার জন্য ১৫ দফা সুপারিশ পেশ করা হয়। মানববন্ধনে ড. ইফতেখারুজ্জামান বলেন, “শুধু মুখে দুর্নীতি প্রতিরোধের কথা বলে দুর্নীতি হ্রাস করা সম্ভব হবে না। দুর্নীতি প্রতিরোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছার কার্যকর প্রয়োগ করতে হবে। দুর্নীতিকারীদের জবাবদিহিতা ও বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে না।” অবাধ তথ্য প্রবাহ ও স্বাধীন মত প্রকাশে প্রতিবন্ধকতা থাকলে দুর্নীতির প্রবণতা বৃদ্ধি পায় বলে অভিমত জানিয়ে ড. জামান বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করার উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক এবং এই উদ্যোগ স্বাধীন মত প্রকাশ ও অবাধ তথ্য প্রবাহে সহায়তার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে সহায়ক হবে। সংবিধানে নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে ড. জামান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বা এরূপ কোনো ধারা কোনো আকারে অন্য কোনো আইনে অন্তর্ভুক্ত করে জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকার ক্ষণ না করতে সরকারের প্রতি আহবান জানান।
মানববন্ধনের পর সকাল ১১:০০টায় ঢাকা বিশ^বিদ্যালয়েল চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে ‘দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৭’ এর পুরস্কার ঘোষণা করা হয়। একই সাথে বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত কার্টুনিস্ট ও আলোকচিত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ এবং নির্বাচিত কার্টুন ও আলোকচিত্র নিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্ক অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্স গং. জবভরশধ ঐধুঃধ ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর বাংলাদেশে গভর্ন্যান্স বিষয়ক টিম লিডার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টিআবাই’র উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। এবার ‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১৭ এর ‘ক’ বিভাগে (১৩-১৮ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ফারহান লাবীব হোসেন, বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থী দাহির আল হোসেন মাহি ও ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতাব রশিদ। আর ‘খ’ বিভাগে (১৯-২৫ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী প্রসুন হালদার, ঢাকার সিদ্ধেশ^রী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মমি-তু-উর রহমান ও চট্টগ্রাম সায়েন্স ও টেকনোলজি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মা: নাইমুর রহমান। উভয় গ্রæপের বিজয়ী তিনজনকে যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া দু’টি বিভাগ থেকে মোট ২৮ জন কার্টুনিস্টকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়। উল্লেখ্য, এই দু’টি বিভাগে মোট ৪৬৯টি কার্টুন জমা পড়ে। ‘দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৭’-এ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে প্রামাণ্য চিত্রগ্রাহক মো. এখলাস উদ্দিন, দৈনিক নিউ এইজ এর স্টাফ ফটোগ্রাফার সনি রামানি এবং শের-ই-বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা আনোয়ার। বিজয়ী তিনজনকে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া মোট ১৬ জন আলোকচিত্রীকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়। টিআইবি কর্তৃক তৃতীয়বারের মত আয়োজিত এই আলোকচিত্র প্রতিযোগিতায় পেশাদার ও সৌখিন আলোকচিত্রীদের কাছ থেকে মোট ২২৩টি আলোকচিত্র জমা পড়ে। কার্টুন প্রতিযোগিতার বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত মোট ৫৭টি কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার মোট ২১টি আলোকচিত্র নিয়ে আজ ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনী চলবে। প্রতিদিন দুপুর ১২:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এছাড়াও, ৭-৯ ডিসেম্বর টিআইবি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন অনুষদের মুট কোর্ট সোসাইটি (ডিইউএমসিএস) এর যৌথ উদ্যোগে ডিইউএমসিএস-টিআইবি দুর্নীতিবিরোধী মুট কোর্ট প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ১৬ টি দল ও ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই মন্ত্রিপরিষদের সভায় জাতিসংঘ ঘোষিত ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’কে জাতীয়ভাবে উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারের উক্ত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের পেছনে টিআইবি’র দীর্ঘদিনের অধিপরামর্শ এবং দুদক ও টিআইবি’র যৌথ প্রয়াস ছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নে দেশব্যাপি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৭ জাতীয়ভাবে উদ্যাপনের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন ও টিআইবি’র যৌথ উদ্যোগে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকাল ১০টায় দেশের ৬৪টি জেলায় সমন্বিতভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও, জাতীয় পর্যায়ে ৭ ডিসেম্বর গণমাধ্যম সংলাপ এবং দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিতরণসহ স্থানীয় পর্যায়ে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক) অঞ্চলে দুর্নীতিবিরোধী সেমিনার, সংলাপ, নাট্যপ্রদর্শনী, মেলা, মতবিনিময়সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

গণমাধ্যম যোগাযোগ:

রিজওয়ান-উল-আলম
পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন)
মোবাইল: ০১৭১৩০৬৫০১২