বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরী অবতরণমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৩ জানুয়ারি আনুমানিক ১০টা ১০ মিনিটের ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহীসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যাওয়ার সময় কারিগরী ত্রুটির কারণে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফিট দুরত্বে জরুরী অবতরণ করে।এসময় হেলিকপ্টারের ২ জন পাইলট উইং কমান্ডার ওমর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী সহ সকল আরোহী জরুরী অবতরণের পর হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বৈমানিকসহ সকল আরোহী সুস্থ আছেন। এখানে উল্লেখ্য যে, হেলিকপ্টারটি ০৯২০ ঘটিকায় তেজগাঁও থেকে উড্ডয়ন করে। সূত্র মৌঃবাজার ডট কম,
মৌলভীবাজার হেলিপ্যাড থেকে ১০০ ফিট দুরত্বে জরুরী অবতরণ করে হেলিকপ্টার
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার | তারিখ : জানুয়ারি, ৩, ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






