আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

শ্রীমঙ্গলে সাইক্লিংয়ের প্রতি ঝুঁকছেন বিদেশি পর্যটকরা

মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি::

প্রতিনিয়ত নানান আয়োজনকে ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।সম্প্রতী শ্রীমঙ্গলে সাইক্লিংয়ের প্রতি ঝুঁকছেন বিদেশি পর্যটকরা।অথচ চাহিদা অনুযায়ী বাইসাইকেল রাইডিং করতে না পেরে শ্রীমঙ্গলের অপার সৌন্দর্য্য উপভোগের আগেই মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা।

এদিকে চাহিদা অনুযায়ী বাইসাইকেল না পেয়ে অবশেষে রিকশার প্যাডেলে পা ঘুরিয়ে আফসোস মেটাতে দেখা গেছে অনেক পর্যটকদের।
জানা গেছে,বেশ কয়েক বছর ধরেই শ্রীমঙ্গলে বাইসাইকেল রাইডিং বিদেশি পর্যটকদের দারুনভাবে আকৃষ্ট করেছে। বিভিন্ন ট্রাভেল ব্লগে এই বিষয়টি হাইলাইট হওয়ার দরুণ এখনো বিদেশি পর্যটকরা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন।কেউ কেউ শুধু বাইসাইকেল রাইডিংকে উদ্দেশ্য করেই ভ্রমণ প্ল্যান করেন শ্রীমঙ্গলে।অথচ শ্রীমঙ্গলে আসার পর বাইসাইকেল রাইডিং করতে না পেরে চলে যান অন্যস্থানে।শ্রীমঙ্গলে ৩ দিনের ট্যুর প্ল্যান থাকলেও কেবলমাত্র বাইসাইকেল না পাওয়ার কারণে রিকশা নিয়ে ঘুরে একদিন পরেই চলে যান তারা। শ্রীমঙ্গল ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস দাশ জানান,গত বছর পহেলা জুলাই রাজধানীর গুলশানে কুটনৈতিক এলাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিদেশি নাগরিকরা।তিনি বলেন,হলি আর্টিজান হামলার পর শ্রীমঙ্গলে স্থানীয় প্রশাসন কর্তৃক বিদেশি নাগরিকদের বাইসাইকেল রাইডিং নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে এখনো পর্যন্ত বিদেশিদের জন্য বাইসাইকেল রাইডিং বন্ধ রয়েছে।এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ পর্যটন পুলিশের সাথে বেশ কয়েকবার আলোচনা করেও কোন সুফল পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

তাপস দাশ আরো বলেন,বাংলাদেশ সরকারের দাবি- তারা হলি আর্টিজানের ধাক্কাটি ভালভাবে কাটিয়ে উঠতে পেরেছেন। তবুও শ্রীমঙ্গলে স্থানীয়ভাবে বিদেশি পর্যটকদের জন্য বাইসাইক্লিং নিষিদ্ধ ঘোষণা বহাল রয়েছে।এতে করে পর্যটকদের পাশাপাশি সকল ট্যুর গাইড,হোটেল, রেস্তোরাসহ পর্যটনের সকল স্টেক হোল্ডাররা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে মনে করেন তিনি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বলেন, বিদেশি পর্যটকদের জন্য শ্রীমঙ্গলে বাইসাইকেল রাইডিংয়ের কোন অনুমতি নেই।তিনি বলেন,বিদেশি পর্যটকরা যখন কোন হোটেল রিসোর্টে ওঠেন তখন তাদের কাছে কিছু নির্দেশনা দেয়া হয়ে থাকে। বিদেশি পর্যটকদের ভ্রমণ সুবিধার্থে এবং সহযোগিতা করার নিমিত্তে তাদের সকল বিষয়ে স্থানীয় ট্যুরিস্ট থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলেও অনেক ক্ষেত্রে তারা নিজেরাই বাইসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন,সেক্ষেত্রে তাদের বাধা দেওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন।