আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

শায়েস্তাগঞ্জের হ্যান্ডবল দলের কোরিয়া যাচ্ছেন সানি

শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ॥

‘এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়ানশিপ’-এ অংশগ্রহন করতে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল যাচ্ছে দক্ষিন কোরিয়ায়। দলের হয়ে খেলায় সুযোগ পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কৃতি সন্তান সামসুদ্দিন সানি। গত মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাত ১০টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল। সানি জানান- ১৮ জানুয়ারী থেকে দক্ষিন কোরিয়ার সোয়ানে খেলা শুরু হবে। বাংলাদেশ দলের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারত। আগামী ২৮ জানুয়ারী দেশে ফিরবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কোচ কামরুল ইসলাম কিরন। ১৯ খেলোয়াড়ের সঙ্গে কোচ ছাড়াও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দু’জন কর্মকর্তা। এদিকে বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- ইমদাদুল হক, সাকির সামির, সামসুদ্দিন সানি, সোহাগ হোসেন, রবিউল আউয়াল, সোহেল রানা, তারিকুর রহমান, সোহেল রানা-২, ইলিয়াস শেখ, আবদুল হালিম, বিপুল ঘোষ, মো. ইমরান, সাগর মিয়া, মাসুম আহমেদ, রাসেল চাকমা, আবদুল গফুর, মাহাবুবুল আলম, মেহেদী হাসান, ডালিয়ান খোম লুসাই। সানি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর এলাকার দাউদনগর গ্রামের শায়েস্তাগঞ্জ রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস) এর পোষ্টম্যান মো. কমরুদ্দিনের পুত্র। সানি জানান, বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল টিমের নিয়মিত খেলোয়াড়। তবে তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্য। ২০১৩ সালের ৬ জানুয়ারি বিজিবিতে যোগদান করেন। প্রশিক্ষণের পর জুলাই মাসে ‘আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল’ দিয়েই বিজিবির হ্যান্ডবল টিমে খেলার সুযোগ হয় তার, এখন পর্যন্ত খেলোয়াড় হিসেবেই রয়েছেন। কর্মস্থল খাগড়াছড়ির ৪০ বিজিবি। থাকেন ঢাকার পিলখানায় বর্ডার গার্ড ক্রীড়া বোর্ডে।সানি জানান, ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া গেমস’-এ বাংলাদেশ হ্যান্ডবল টিম অংশগ্রহণ করলেও ইনজুরির কারণে অংশগ্রহণ করতে পারেননি। সানি জানান, ২০১৬ সালে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশের খেলাধুলায় যেসব ক্রীড়াবিদ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য তুলে এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী সম্মানিত করলেন।২০১৬ সালে ১৬ এপ্রিল গণভবনে সামসুদ্দিন সানির হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।