আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

মৌলভীবাজারে কুদালীছড়া খাল পুন:খনন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে:

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ প্রকল্পের বাস্তবায়নে বুধবার বিকেলে জগন্নাথপুর উপশহর মাঠে কুদালীছড়া খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও কাউন্সিলর আয়াছ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান, বিএডিসির সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল হক ও মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ।

এছাড়াও বক্তব্য রাখেন মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ওয়াছির মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ফয়সল আহমদ, চাঁদনীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা প্রমুখ। বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, কুদালীছড়া পুন:খননে ২ভাগে কাজ করা হবে মোট ৪ কিলোমিটার। দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান দু’কিলোমিটার করে কাজ করবে। ৪কিলোমিটার কাজে মোট ব্যয় হচ্ছে ৪৬ লক্ষ টাকা। বর্তমানে কাজ হবে দু’কিলোমিটার।

এতে ব্যয় হবে ২৩ লক্ষ টাকা। এ দু’কিলোমিটারের কাজ করবে হবিগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস চৌধুরী এন্টার প্রাইজ। তিনি আরোও বলেন, কুদালীছড়া পুন:খননের মূল লক্ষ হচ্ছে পানি নিষ্কাশন।

ছড়া খনন হবে গভীরে ১০ ফুট এবং প্রস্থে ৪০ফুট। ছড়ার দু’পাশে তৈরী করা হবে বাঁধ। পরিকল্পনা রয়েছে ছড়ার দু’বাঁধের উপর গাছ লাগানোর। আগামী জুনের মধ্যে পুন:খননের কাজ শেষ হবার কথা রয়েছে।