মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার হোয়াইট পার্ল কলেজ ও ম্যাটস্ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ব্র্রিটেনের প্রতিনিধি দলকে সংবর্ধনা দেয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করে।
ম্যাটস্ অধ্যক্ষ ডাঃ সৈয়দ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ রাশেদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, কার্ডিফের কাউন্সিলর আলী আহমদ, শিক্ষক রেবেকা মৌর, নিকি বিচ, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুস সালাম, হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, শাহ সেলিম হোসাইন, আব্দুল মজিদ, সুয়েব কামালী, সেলিম আহমদ, মোহাম্মদ কাফতান মিয়া, বকশি ইকবাল আহমদ, খালেদ চৌধুরী ও কলেজ কো-অর্ডিনেটর হুমায়ুন কবির প্রমুখ।
ক্যাপশনঃ মৌলভীবাজারে ব্র্রিটেনের প্রতিনিধি দলকে সংবর্ধনা দিচ্ছে হোয়াইট পার্ল কলেজ।






