আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

চাকুরী জাতীয় করণের দাবীতে কমলগঞ্জে কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপির কর্মবিরতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন এর আয়োজনে সারাদেশের ন্যায় চাকুরী জাতীয় করণের দাবীতে অবস্থান কর্মসুচী পালন করে। শনিবার (২০ জানুয়ারি) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সের সম্মুখে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ৩দিন ব্যাপী কর্মসূচী ১ম দিন পালন করা হয়। এসময় এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মো: মঈনউদ্দীন বলেন, সারাদেশের ন্যায় আমাদের এক দফা দাবী চাকুরী জাতীয়করণ। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে। ৩ দিনব্যাপী শনিবার প্রথম দিন, এরপর জেলায়, পরে বিভাগে এবং এরপর সারাদেশে একযোগে ঢাকায় কর্মসূচী পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়শন এর জেলা শাখার সভাপতি মো: আব্দুল কাইয়ুসহ ২৪টি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ। এদিকে কমলগঞ্জ উপজেলার একযোগে ২৪টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালনের কারণে গ্রামের সাধারণ রোগীরা ক্লিনিকে এসে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।