আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

মৌলভীবাজারে ১ জনের ফাঁসি

ন,ই, মুহীব মৌলভীবাজার:

মৌলভীবাজারে আছিদ মিয়া(৪৫) নামের একজনের ফাঁসির আদেশ। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে ফাঁসির আদেশ দিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম। জেলার কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মদরিছ মিয়াকে পশু-পাখির মতো তীর-ধনু দিয়ে শিকার করিয়া হত্যা করার অপরাধ সন্ধেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেয়া হয়। মামলায় ৬ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এবং রায়ের পূর্বে একজন আসামীর মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ জানান, ২০০৫ সালে ১৫ অক্টোবর সকাল কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মোবারক মিয়ার বাড়ির সামনের রাস্তায় আছিদ মিয়া ও তার সহযোগীরা মদরিছ মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন স্বাক্ষী উপস্থাপন করে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আ্ইানজীীবি জানান, এই রায়ে তারা সন্তষ্ট নয়। উচ্চ আদালতে আপিল করবেন। পূর্ব বিরোধের জের ধরে মামলায় আসামী করা হয়েছে।রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন, চাঁদ মুরারী সিংহ।