আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

জলাবদ্ধতার সমাধানে স্বেচ্ছাশ্রমী মৌলভীবাজার শহরবাসী

দীপ্ত ডেস্কঃ

মৌলভীবাজার শহরের জলাবদ্ধতার প্রধান সমস্যা ভরাট ও দখল হওয়া কোদালিছড়ায় স্বেচ্ছাশ্রমে পুনঃখনন অভিযান করেছে শহরবাসী। জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে পুনঃখননের পাশাপাশি ময়লা ফেলে খালটি ভরাট না করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণাও চালানো হয়। যার মাধ্যমে পৌর নাগরিকদের দীর্ঘ দিনের ভোগান্তির সমাধান হচ্ছে।
শনিবার সকালে জেলার শতাধিক সমাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহনে শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির অংশ স্বেচ্ছাশ্রমে পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। এর আগে এ উপলেক্ষ জেলা প্রশাসক এর কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সভাপতি কামালা হোসেন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ ও বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জানা যায়, এই খালটি পুনঃখননে ৭টি দলে প্রায় সহস্রাধিক স্বেচ্ছাশ্রমী অংশগ্রহণ করে । ৭টি দলের মধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ সুপার, পৌরসভা, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি, বিজনেস ফোরাম ও জেলা ক্রীড়া সংস্থা। প্রত্যেক দল একযোগে নির্দিষ্ট এলাকায় পরিষ্কার ও পুনঃখনন কাজ করে । এছাড়া খালটিতে ময়লা আবর্জনা ফেলে ভরাট না করতে খালের দু’পাশে বসবাসরত মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণা চলানো হয়।
এদিকে গত ১৭ জানুয়ারি উদ্বোধন হওয়া কোদালি ছড়ার ২ মেয়াদের পুনঃখনন কাজটিও চলমান রয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের অধিনে বাস্তবায়ন হচ্ছে। এছাড়া পৌরসভার নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে খালটি পুনঃখনন কাজ এগিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, কোদালিছড়া খালটি পৌরবাসীর জলাবদ্ধতার প্রধান সমস্যা ছিল। আমরা এই কোদালিছড়া খনন কাজ প্রায় শেষ করেছি।
শহরের মধ্য দিয়ে প্রবাহিত অংশ আজ নাগরিকদের নিয়ে খনন করা হচ্ছে। এতে করে মৌলভীবাজার শহর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে বলে আমাদের আশা।
তাই কোদালিছড়া খননের জন্য অনেক দিন ধরে দাবী জানিয়ে আসছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সদস্যবৃন্দ।