মৌলভীবাজার স্থানীয় দৈনিক বাংলার দিন পত্রিকার পাঠক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, বকসি ইকবাল আহমদ এর সুস্থতা কামনায় রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৈনিক বাংলার দিন পত্রিকা অফিসে পাঠক ফোরামের আয়োজনে, দীপ্ত নিউজ ডট কম পরিবারের শুভকামনায় এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন দুরুদ আহমেদ সম্পাদক দীপ্ত নিউজ ডট কম, এমদাদুল হক সম্পাদক ফটোনিউজ ডট কম, মো: মেরাজ চৌধুরী সভাপতি পাঠক ফোরাম, সিনিয়র সভাপতি এস,এ সামাদ, সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন ,সহ সাধারণ সম্পাদক সোহেল আশরাফ, সহ দপ্তর সম্পাদক সৈয়দ ওয়েছ, রিপন আহমদ, নুরুল মামীন, লিটন প্রমুখ






