আজ-  ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» বিদ্যমান স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ার উদ্যোগ «» জুড়ীতে অবৈধ করাতকলের দৌরাত্ম্য – নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ «» বগুড়া সান্তাহারে রক্তদহ বিলপাড়ে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ        «» আগামীকাল শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সান্তাহারে অটোরিকশা সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগ «» বগুড়া আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ভালোবাসা দিবসে সাইমনের সঙ্গে কেক কাটলেন অপু

দীপ্তডেস্কঃ

বিশ্ব ভালোবাসা দিবসে গতকাল বুধবার এফডিসির ঝর্ণা স্পটে নতুন ছবি ‘ওপারে চন্দ্রাবতী’র মহরত অনুষ্ঠানে কেক কাটেন অপু বিশ্বাস ও সাইমন। ছবিটি পরিচালনা করছেন রফিক শিকদার। এই ছবি দিয়ে চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধলেন অপু ও সাইমন।অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আবারও নতুন করে যাত্রা শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসায় বিশ্বাস রাখবেন। এই ছবির গল্পটা অনেক সুন্দর, আশা করি সবাই পছন্দ করবেন।’সাইমন বলেন, ‘আমি সব সময় সবার ভালোবাসা চাই, এই একটি দিনে যেন ভালোবাসা সীমাবদ্ধ না থাকে। সবার ভালোবাসা নিয়ে আজ আমি সাইমন। আর এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি, এটা আমার জন্য ভাগ্যের বিষয়, কারণ তিনি আমাদের অনেক আগেই এসেছেন চলচ্চিত্রে, যে কারণে অভিজ্ঞতাও বেশি। আশা করব, ছবিতে কাজ করার সময় উনার অনেক সহযোগিতা পাব। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’