আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

চট্টগ্রামে আগুনে পুড়ল শতাধিক ঘর ও দোকান  

চট্টগ্রামের কর্নেলহাট সিটি গেট এলাকায় আসবাবের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে অর্ধশত দোকান ও অর্ধশতাধিক বসতঘর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মীর ফিলিং স্টেশন-সংলগ্ন আসবাবের মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় দোকান ঘরের পাশের বসতঘরেও আগুন ছড়ায়। ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নেছার আহমেদ মঞ্জু সমকালকে বলেন, একেকটি আসবাবের দোকানে ৫০ থেকে ৬০ লাখ টাকার মালপত্র ছিল।