আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

নিজ বাসার বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেল সংগীতশিল্পী সাবা তানিকে

জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি আর নেই (ইন্না লিল্লাহি—রাজিউন)। আজ সোমবার সকালে উত্তরাস্থ নিজ বাসার বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৪৯। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবা তানি দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন।

উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন তিনি। গতকাল রোববার মা নিউ ইস্কাটনে তার বড় বোনের বাসায় যান।
রাতে তিনি সেখানেই ছিলেন। কাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোনে পাননি। শেষে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভাঙা হয়। সাবা তানিকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

সাবা তানির একমাত্র ছেলে এখন লন্ডনে আছেন। সাবা তানি মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন। এ শিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’ প্রভৃতি। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন তিনি। তার গাওয়া কিছু গজলও ওই সময় প্রশংসা কুড়ায়।

তার মৃত্যুর বিষয়টি নিয়ে ফেসবুকে নাট্যকার চয়নিকা চৌধুরী বলেন, কিছুতেই মানতে পারছিনা সাবা তানি আমাদের মাঝে নেই! চলে গিয়েছেন না ফেরার দেশে! কি হচ্ছে এইসব চারিদিকে? সব প্রিয় মানুষ গুলো কেন চলে যাচ্ছে? এত তাড়াতাড়ি? সাবা তানি, সত্যিই খুব কষ্ট হচ্ছে