দুরুদ আহদে মৌলভীবাজার
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা আমরা প্রতি বছরই পালন করে আসছি, কয়েক বছর আগেও দেখেছি বাসায় জুতা রেখে বা বাসা থেকে বের হয়ে সবাইমিলে সবার জুতা এক যায়গায় রেখে দুই লাইনে হাটতে শুরু করি গভীর মনযোগে শহিদের স্বরনে গান গেয়ে শ্রদ্ধার সাথে শহিদ মিনারে পৌছে,লাইনে থেকেই দুজনে ফুলেরতোড়া শহিদ মিনারে শ্রদ্ধার সাথে রেখে আবার একি ভাবে জুতার পাশে এসে যারযার জুতা নিয়ে চলে আসছি।
বর্তমানে বিভিন্ন ধরনে শ্লোগান দিয়ে এত দ্রুত আসেন বুঝা যায় যে কোথায় মারামারি করতে যাচ্ছেন এবং ১২.১ মিঃ সময়ের মধ্যে সাবাই একসাথে শহিদ মিনারে ফুলেরতোড়া দিয়াদিবেন তাই ফুলেরতোড়া মাতার উপড় নিয়ে এক যায়গায় সবাই জরু হয়ে, কোন দল কার আগে দিবে আর ঢেলা ধাক্কাতো আছে এবং আজ কাল পা থেকে জুতা খুলার প্রয়োজন হয় না। সেলফি আর ছবি তুলার শেষ নাই ফ্যাশন শো, পুলিশ প্রশাসন শত চেষ্টা করেও শৃংখলা রাখতে পারছেন না।






