আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তি উদ্যোগে নির্মিত শহীদ মিনার উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টায় ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শহীদ মিনারের নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন শহীদ মিনারের ব্যয় প্রদানকারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টা র(মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েম।বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক লক্ষী নারায়ন পাশীর সঞ্চালনায় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আবু সালেহ মো: সায়েম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাব্বির এলাহী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল বক্স, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল আহমদ, টিলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি জুলফিকার আহমদ ও বিয়ানী বাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ূম।
বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায় অর্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টার (মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েমের পরিবার থেকে লক্ষাধিক টাকা ব্যয়ে এ শহীদ মিনার নির্মিত হয়।