আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সুমন আহমদ:

বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসা ও বাংলা ভাষার সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি নিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ ভাষা দিবস। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। দিবসের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম মুসা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ত্রান ও পুনর্বাসন সম্পাদক গৌরা দে, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলী, কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, উপজেলা জাতীয় পাটির সভাপতি এম লুৎফুল হক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সবুজ, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম সোহাগ ও আব্দুল মোক্তাদির, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ টিপু, আক্তারুল আলম রুবেল, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

এছাড়া আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলাউড়া প্রেসক্লাব, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি, কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদশে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি সহযোগিতায় শহিদ মিনার প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি চলচ্চিত্র প্রদর্শনি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি’র সভাপতিত্বে ও ডাঃ সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থতি থেকে বক্তব্য রাখনে মৌলভীবাজার -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম।এসময় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ভূমি কর্মকর্তা জাদিহুর রহমান জিদান, কুরাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, ও পৌর আওয়ামীলীগের, সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, ভাটেরা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম সিদ্দিকী নানু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অমর একুশে কর্মসূচির মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, লাল সূর্য্য খেলা ঘর ও উদিচী শিল্পী গোষ্ঠী দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি করেন। উল্লেখ্য কুলাউড়া উপজেলা প্রশাসনরে উদ্যোগে বাংলাদশে শশিু একাডেমি ও শিল্পকলা একাডিমের সহযোগিতায় শহিদ মিনার প্রাঙ্গণে গত (১৯ ফ্রেব্রুয়ারি) একুশে বই মেলার আয়োজন করা হয় । মেলায় অংশগ্রহন কারী ৮ টি স্টল কে উপজেলা প্রশাসন থেকে সনদ প্রদান করা হয়।