আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের নির্বাচন, গোলাপ ফুল নিয়ে আতা, খসরু ও সালেহ পরিষদ বিজয়ী

আলী হোসেন রাজন,মৌলভীবাজার প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে লন্ডন মেলেনিয়াম সেন্টার মানচেষ্টার ওন্ডহামে অনুষ্টিত হয়ে গেল গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন। ৩৫টি পদে ৭০ জন প্রতিদন্ধি ২টি প্যানেলে প্রতিন্ধদিতা করেন। মাহবুব,মকিস,রানা পরিষদ চেয়ার মার্কা অপর দিকে আতা,খসরু,সালেহ পরিষদ গোলাপ ফুল মার্কা নিয়ে প্রতিদ্ধন্ধিতা করের। গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জেএসসি)’র দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফলে গোলাপ ফুল মার্কা নিয়ে আতা ১৯২, খসরু ১৮৭, সালেহ ১৯৬ অপর দিকে চেয়ার মার্কা নিয়ে মাহবুব ১৭৭, মকিস ১৮২, রানা ১৭১ ভোট পান। ফলাফলে গোলাপ ফুল মার্কা নিয়ে আতা, খসরু ও সালেহ পরিষদ বিজয়ী হন। দুটি প্যানেলে এক জন করে মহিলা প্রতিন্ধদিতা করে আতা,খসরু, সালেহ পরিষদের জোছনা ইসলাম এবং মাহবুব,মকিস,রানা পরিষদের হেলেন ইসলাম তারা দুজন সহোদর বোন ,তারা দুজনই নির্বাচিত হন। স্বতস্পুর্ত ভাবে ভোটাররা বৃটেনের বিভিন্ন জাগা থেকে জড়ো হতে থাকেন এ যেন এক মিলন মেলায় পরিনত হয়। ভোট দিতে এসে ভোটারা বলেন আমাদের একটাই দাবী বিজয়ীরা সিলেটের উন্নয়নে কাজ করবেন।
মৌলভীবাজারের ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের চেয়ারম্যান ও লন্ডন চ্যানেল আই টেলিভিশনের উপস্থাপক সোহেল আহমেদ বলেন সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট না হওয়াতে যাত্রীরা অনেক কষ্ট করেন । তাই সিলেট বাসীর দীর্ঘ দিনের দাবী নব নির্বাচিত পরিষদ সরকারের কাছে এ বিষয়টি তুলে দরবেন ,তা চারা সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট হলে সিলেটি প্রবাসীরা সহজে যাতায়াত করতে পারবে।