আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

ফ্রান্সে জাতীয় পার্টির আয়ােজনে শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্টিত

মোহাম্মদ আব্দুল মুহিব:ফ্রান্স:প্যারিসের গার্দ নর্দে জাতীয় পার্টি ফ্রান্স শাখার আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক জাতীয়পার্টি নেতাকর্মী উপস্থিত ছিলেন। রবিবার বিকালে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য একে এম আলমগীর। সভা সঞ্চালনা করেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব সংহতি এর সদস্য হাবিব খান ইসমাইল।

এসময় ভাষা শহীদের আত্মত্যাগ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল ,সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টি ফ্রান্স শাখার উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী ,সহসভাপতি খান বাবুল ইসলাম বাহার ,যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান সরকার ,শাহ আলম তপন ,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার ,প্রচার সম্পাদক শাহিনুর রেজা ,সদস্য খান আলম হুদা ও আরিফ আহমদ সহ জাতীয় পার্টি নেতারা।

  আলোচনায় বক্তারা বলেন বিএনপি ও আওয়ামীলীগ এর হিংসাত্মক রাজনীতি বাংলাদেশের জনসাধারণ দেখেছে।পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের কাছাকাছি এখনো বিগত সরকারগুলি যেতে পারেনাই। বিএনপি ও আওয়ামীলীগ জনগণের মানসিকতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এ থেকে পরিত্রান পেতে হলে পল্লীবন্ধুর হাতকে শক্তিশালী করে দেশের ক্ষমতায় আনতে হবে।