আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে বাংলার নাট্যলোকের ১ যুগ পূর্তি উপলক্ষ্যে শুভাযাত্রা

মৌলভীবাজারঃ বাঙ্গালীর শিখরের সন্ধানে এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের পথ শিশুদের নিয়ে কাজ করা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন বাংলার নাট্যলোক-মৌলভীবাজারের ১যুগ পূর্তি উপলেক্ষ্য পথ শিশুদের নিয়ে শনিবার(৩ মার্চ)দুপুর ১২টায়

মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বার্ণাঠ্য শুভাযাত্রা বের করা হয়।

শুভাযাত্রাটি মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে মৌলভীবাজার শহর প্রদক্ষীন করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শুভাযাত্রা শেষে বিশিষ্ট নাট্যকার,চ্যালেন এস.ইউকের পরিচালক ও প্রধান উপদেষ্টা খালেদ চৌধুরীর সঞ্চালনা ও সাংবাদিক দুরুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামীলীগের সাধরাণ সম্পাদক মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশী ইকবাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সহকারী অধ্যাপক ফৌরদৌসী সুলতানা, মৌলভীবাজার সাংস্কৃতিক কর্মী সংসদের সদস্য সচিব আনোয়ার হোসেন দুলাল, বাধন থিয়েটার এর সভাপতি রুহেল আহমেদ,খবর পত্রের পলাশবাড়ী প্রতিনিধি নুরুল ইসলাম,মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোশাহিদ আহমেদ, ফটো নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক ইমদাদুল হক, খবর পত্রের কমলগঞ্জ প্রতিনিধি মো: আব্দুল বাছিত, দূর্ণীাতি মুক্তকরন বাংলাদেশ ফোরামে প্রতিষ্ঠা কালিন সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার,সাংবাদিক আলী, হোসেন রাজন, সাংবাদিক মনজু বিজয় চৌধুরী। সংগঠনের সদস্যবৃন্দ কি.পি.এস বিজয়, মোঃ রুবেল খাঁন, মনিরুল ইসলাম, হান্নানূর রহমান আপন, ডা: দীলীপ রায় এল.আর দিলীপ, ফিউচার ব্রাইট একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,সহকারী শিক্ষিকা শায়লা আক্তার,শাহানা আক্তার,বিথী আক্তার,এ সাপ্তাহের আমাদের মৌলভীবাজারের পরিচালক সোহেল আহমদ, দূর্ণীাতি মুক্তকরন বাংলাদেশ যুব ফোরামের সাধারণ সম্পাদক এম.এ.সামাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম,ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক সিরাজুল হাসান,সাংগঠনিক সম্পাদক পলাশ দেবনাথ ও ফিউচার ব্রাইট একাডেমীর শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।অনুষ্টান শেষে ছির্ন্নমল পথ শিশু, ও শাহবন্দর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়