আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

ফ্রান্সে বাংলা কাগজের কমিঊনিটি এওয়ার্ড অনুষ্টিত

মোহাম্মদ আব্দুল মুহিব:ফ্রান্স:
বর্ণাট্য আয়োজনে আর ঝাকঝমকপূর্ণ ভাবে ফ্রান্সের প্যারিসে রবিবার  ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০১৮ অনুষ্টিত হয়েছে ,এই অনুষ্ঠানে অংশ নিতে বাংলা কাগজ পরিবারের অধিকাংশ সদস্যসহ যুক্তরাজ্য থেকে দুই শতাধিক বৃটিশ বাঙালী এবং স্পেন ইটালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যমকর্মীসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এই ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। ফ্রান্সে বাংলাদেশীদের ইতিহাসে দুই শতাধিক বৃটিশ বাঙালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের নিয়ে এতো বড় আয়োজনের কোনো অনুষ্ঠান এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল । বর্ণাঢ্য অনুষ্টানে ফ্রান্সের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী বিভিন্ন কীর্তিমান ব্যক্তিদের এওয়ার্ড প্রদান করা হয়।
এওয়ার্ড প্রাপ্তরা হলেন:কাজি এনায়েত ঊল্লাহ,তজাম্মেল হক টনি এমবিই,শারমিন আব্দুল্লাহ হক,আব্দুস সালাম,ফখকরুল আকম সেলিম,মফিজ আলী,হাসনাত জাহান,টিএম রেজা,শাহাদাত হুসেন,মুজিবুর রহমান এবং শহিদুল আলম মানিক ও নজরুল ইসলাম সাধুকে মরণোত্তর।
বাংলাদেশর অকৃত্রিম বন্ধু ফিলিপস মার্ক এডওয়ার্ড আলফনসো কে এয়ার্ড প্রদান করা হয়।তিনি স্বাধীন বাংলাদেশে ভিসা বহনকারী প্রথম কোনো ভিনদেশী।তিনি ফ্রান্সের স্বনামধন্য সাংবাদিক লেখক ও প্রযোজক।
 ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছিল প্যরিসের লা পালমো দ্য রিসিপসিয়নের মতো অভিজাত বানকুয়েটিং হল যেখানে এই প্রথম কোনো বাংলাদেশী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে।গান পরিবেশন করেন,সুমা দাস,শতাব্দী প্রমুখ।