আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ফ্রান্সে বাংলা কাগজের কমিঊনিটি এওয়ার্ড অনুষ্টিত

মোহাম্মদ আব্দুল মুহিব:ফ্রান্স:
বর্ণাট্য আয়োজনে আর ঝাকঝমকপূর্ণ ভাবে ফ্রান্সের প্যারিসে রবিবার  ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০১৮ অনুষ্টিত হয়েছে ,এই অনুষ্ঠানে অংশ নিতে বাংলা কাগজ পরিবারের অধিকাংশ সদস্যসহ যুক্তরাজ্য থেকে দুই শতাধিক বৃটিশ বাঙালী এবং স্পেন ইটালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যমকর্মীসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এই ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। ফ্রান্সে বাংলাদেশীদের ইতিহাসে দুই শতাধিক বৃটিশ বাঙালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের নিয়ে এতো বড় আয়োজনের কোনো অনুষ্ঠান এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল । বর্ণাঢ্য অনুষ্টানে ফ্রান্সের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী বিভিন্ন কীর্তিমান ব্যক্তিদের এওয়ার্ড প্রদান করা হয়।
এওয়ার্ড প্রাপ্তরা হলেন:কাজি এনায়েত ঊল্লাহ,তজাম্মেল হক টনি এমবিই,শারমিন আব্দুল্লাহ হক,আব্দুস সালাম,ফখকরুল আকম সেলিম,মফিজ আলী,হাসনাত জাহান,টিএম রেজা,শাহাদাত হুসেন,মুজিবুর রহমান এবং শহিদুল আলম মানিক ও নজরুল ইসলাম সাধুকে মরণোত্তর।†
বাংলাদেশর অকৃত্রিম বন্ধু ফিলিপস মার্ক এডওয়ার্ড আলফনসো কে এয়ার্ড প্রদান করা হয়।তিনি স্বাধীন বাংলাদেশে ভিসা বহনকারী প্রথম কোনো ভিনদেশী।তিনি ফ্রান্সের স্বনামধন্য সাংবাদিক লেখক ও প্রযোজক।
 ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছিল প্যরিসের লা পালমো দ্য রিসিপসিয়নের মতো অভিজাত বানকুয়েটিং হল যেখানে এই প্রথম কোনো বাংলাদেশী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে।গান পরিবেশন করেন,সুমা দাস,শতাব্দী প্রমুখ।