আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

উত্তরাঞ্চলে মাঠভরা ফসলে কৃষকের হাঁসি

আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট (সিলেট) থেকে:-

বৈশাখী ঝড় ও বন্যার আশংকা নিয়েই সিলেটের গোয়াইনঘাট উপজেলা ও উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন হাওরের ধান কাটার ধুম পড়েছে।

গত বছরের আগাম বন্যায় বোরো ধান তলিয়ে যাওয়ায় এবার আগেই ঘরে ফসল তুলতে চাইছেন হাওরের কৃষকরা। তাই তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ফসলহানির ভয়ে বাংলা বর্ষবরণের আনন্দ আর আগের মতো নেই। তারা সবকিছু ভুলে এখন ধান কাটায় ব্যস্ত।
গোয়াইনঘাটের ৫নং আলীরগাঁও ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা বলেন, এখন আকাশের পানে চেয়ে থাকি কখন কালো মেঘ ভাসে। ভয় হয় কখন ঝড় আসে। সেই সঙ্গে বৃষ্টি ও শিলা পড়লে তো আর ফসলের রক্ষা নাই। তাই যেভাবেই হোক ধান কেটে গোলায় ভরতে হবে।
একই উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সাতাইন ও পাঁচপাড়া এলাকার কৃষকরা প্রতিবেদককে জানান, এবার বোরো ধানের ফসল ভালো হয়েছে। আর তাই শ্রমিক নিয়ে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। গত বছরের ফসলহানিতে এবার ধান চাষ করতে গিয়ে ঋণের বোঝা বেড়েছে। বোরো ধানের এই ফসলই এবার তাদের ভরসা।
তারা আরও জানান, আগে বোরো ফসল ঘরে তুলতে হবে। পরে সারা বছরের খাওয়ার ধান রেখে বাকি ধান বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এ চিন্তা নিয়ে ফসলের মাঠে-ময়দানে আছি আমরা। ফসল তলিয়ে যাবার ভয়েই এবারের বৈশাখের আনন্দ মাটি হয়ে গেছে।
হাওরের ধান কাটা শুরু হয়েছে। হাওরের জমিতে সোনালী ধানের এ মহাসমারোহ যেনো কৃষকের মুখে সোনালী হাসির ঝিলিক নিয়ে এসেছে। মহা-আনন্দে তাই কৃষকরাও। ধান কেটে মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক।