আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে গোয়াইনঘাটে সংঘর্ষে নিহত-১, আহত ১০

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে হাঁসে বুরো ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের আবিদ আলীর ছেলে ছয়ফুল আলম (৩২)।
আহতরা হলেন একই গ্রামের জাবিদ আলীর মেয়ে ফাতিমা বেগম, শফিকুর রহমান, ফরিদ আহমদ, ইসলাম আলী। তাৎক্ষণিক ভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রাম সংলগ্ন খাড়াদিঘা হাওরের বাঁধে হাঁসের বুরো ধান খাওয়াকে কেন্দ্র করে লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের ছয়ফুল আলম ও পূর্ব পেকের খাল (লক্ষী নগর) গ্রামের আব্দুল খালিক গংদের সাথে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের মাঝে সংঘর্ষ চলাকালে লক্ষীনগর গ্রামের লোকজনের দা’র কোপে ঘটনাস্থলেই ছয়ফুল আলম নিহত হন।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।