শহর প্রতিনিধিঃ
সমাজ সেবা কর্তৃক নিবন্ধিত শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা মৌলভীবাজার এর উদ্যোগে শিশু রোগীদের স্বাস্থ্য সেবা দেয়ার নিমিত্তে শিশু বহিঃ বিভাগ এর কার্যক্রম শুরু হয়েছে।মৌলভীবাজার পৌরসভায় সকাল ১০ ঘটিকায় এই কার্যক্রম দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়। দোয়া পরিচালন করেন শিশু বহিঃবিভাগ পরিচালনা কমিটির সদস্য কাজী সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিশু বহিঃবিভাগ পরিচালনা কমিটির সদস্য সচিব মান্নান আহমেদ,সদস্য এডভোকেট অমূল্য কুমার ঘোষ,সৈয়দ তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক মোজাহিদুল ইসলাম সাব্বির।রোগী দেখেন শিশু বহিঃবিভাগ পরিচালনা কমিটির আহবায়ক শিশু বিশেষজ্ঞ উপদেষ্টা দীপ্ত নিউজ ডট, কম এর ডা:এ কে জিল্লুল হক,ডা: মো.মিজানুর রহমান।শিশুদের ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।উল্লেখ যে প্রতি শনিবার সকাল ১০টা হতে ১২ টা পর্যন্ত এখানে শিশু বহিঃবিভাগে শিশুদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে






