আজ-  ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা «» কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান «» দুনিয়ার মজদুর এক হওচা শ্রমিক সংঘ «» মাওলানা মোশাহিদ আলী আজমী ছাহেব রহ একজন আর্দশবান শিক্ষক ও মানবিক মানুষ ছিলেন।  «» কমলগঞ্জে ছয়চিরি দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা মঙ্গলবার শুরু «» চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাঅবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক «» Move to Rehabilitate Bank Looters is Self-Defeating: TIB «» শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

মৌলভীবাজারের ঝড়ে গাছ পড়ে ৯ ঘন্টা সারা দেশের সাথে সিলেটের টেন চলাচল ও সড়ক পথ বন্ধ

মৌলভীবাজারের ঝড়ে গাছ পড়ে ৯ ঘন্টা সারা দেশের সাথে সিলেটের টেন চলাচল ও ১১ ঘন্টা আঞ্চলিক সড়ক পথ বন্ধ ॥ অর্ধশত বাড়িঘরের ক্ষতি সাধিত ॥ বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুই দফা গাছ পড়ে ৯ ঘন্টা সারা দেশের সাথে বন্ধ ছিলো সিলেটের ট্রেন চলাচল। একই সাথে লাউয়াছড়া পাকা সড়কের বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে ১১ ঘন্টা বন্ধ ছিলো শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলা সংযোগ সড়ক পথ। ৮মে মঙ্গলবার ভোর রাতের কাল বৈশাখী ঝড়ের সময় জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর গাছ পড়লে ভোর ৪টা ২৫ মিনিট থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারী মাষ্টার মো. শাখাওয়াত হোসেন। শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকা থেকে সিলেটগ্রামী আন্তনগর উদয়ন ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর। এর ফলে ঘটনার পর থেকে পাহাড়ি এলাকায় সহ¯্রাধিক যাত্রীবাহী উদয়ন ট্রেনটি আটকা পড়ে। এ অবস্থায় ভোর থেকেই এ ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির মাঝে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদয়ন ট্রেনকে উদ্বার করে লাইন চালুর ২০মিনিটের মাথায় লাউয়াছড়ার শ্রীমঙ্গল অংশে রেল লাইনের উপর আবারও গাছ পড়ে আটকা পড়ে ঢাকা গামী কালনী ট্রেন। বেলা ১টার দিকে গাছ কেটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ আরো জানান,এ ঘটনার পর থেকে বিভিন্ন ষ্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছিলো।এদিকে ঝড়ে লাউয়াছড়া পাকা সড়কের বিভিন্ন স্থানে গাছ পড়ে ভোর থেকেই বন্ধ রয়েছে শ্রীমঙ্গল- কমলগঞ্জ পাকা সড়ক। এ ব্যাপারে বিভাগীয় বনকর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ) এ এম শামছুল মুহিত চৌধুরী জানান, বনের বিভিন্ন স্থানে ট্রেন লাইন ও কাঁচা পাকা সড়কের উপর অসংখ্য গাছ উপরে পড়েছে। ভেঙ্গে গেছে পর্যটক চাউনিও। বেলা আড়াইটার দিকে পাকা রাস্তা থেকে বন বিভাগ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে দেয়ার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এ ছাড়াও বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে জেলার বিভিন্ন উপজেলার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে বলে জানান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহা- ব্যবস্থাপক শিবু লাল বসু। তিনি জানান এর মধ্যে মঙ্গলবার ভোরে ঝড়ে কমলগঞ্জের মাধপুর পাত্রকলা ও ধলই চা বাগান এলাকায় ২২টি খুটি ভেঙ্গে পড়েছে।এদিকে কমলগঞ্জ উপজেলার মাধপুর পাত্রকলা ও ধলই চা বাগান এলাকার প্রায় অর্ধশত বাড়িঘরের চাল উড়ে গিয়ে এবং গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয় বলে জানান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হক। তিনি জানান, সংশি¬ষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে তিনি তথ্য সংগ্রহ করছেন।